1. info@gpnews24.com : admi2017 :
  2. gias.daffodil@gmail.com : Gias Uddin Ahmed : Gias Uddin Ahmed
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

জনতা ব্যাংক, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ চ্যাম্পিয়ন মিরপুর ওয়ারিয়র্স

  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার
জনতা ব্যাংক, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ চ্যাম্পিয়ন মিরপুর ওয়ারিয়র্স

জিয়া পরিষদ জনতা ব্যাংক পিএলসি ইউনিট. ও জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে অয়োজিত  শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ এর শিরোপা অর্জন করেছে মিরপুর ওয়ারিয়র্স ।

গত ০৮ সেপ্টেম্বর-২৬, মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । ফাইনালে কুমিল্লা ডি লায়নসকে ২-১ গোলে হারিয়ে শিরোপা অর্জন করে মিরপুর ওয়ারিয়র্স । খেলা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার পর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদ জনতা ব্যাংক পিএলসি ইউনিটের সভাপতি সাইফুল আবেদিন সেলিম ও সঞ্চালনায় ছিলেন জিয়া পরিষদ, জনতা ব্যাংক শাখার সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান।

জিয়া পরিষদ , জনতা ব্যাংক পিএলসি কর্তৃক প্রথমবারের মত আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ এর ফাইনালে টানটান উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরও উপস্থত ছিলেন  জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. শফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ,  জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক রুহিয়া আক্তার, জেবিএবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ জাহান, জনতা ব্যাংক কমিটির সভাপতি এসএফএম মনির হোসেন, জিয়া পরিষদ জনতা ব্যাংক ইউনিটের সিনিয়র সহসভাপতি মনির আহমেদসহ জিয়া পরিষদ, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ । এছাড়াও অসংখ্য সাধারণ দর্শক ফাইনাল খেলা উপভোগ করেন।

 

 

গিয়াস/জিপিনিউজ/২৬

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © gpnews24
Theme Customized By BreakingNews