জিপিনিউজ: জিয়া পরিষদ, জনতা ব্যাংক পিএলসি ইউনিটের সভাপতি সাইফুল আবেদীন সেলিম, সিনিয়র সহ সভাপতি মনির আহমেদ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজের নেতৃত্বে বাংকের কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ব্যংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: মজিবর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা ও আলোচনা করেছেন জিয়া পরিষদ, জনতা ব্যাংক ইউনিটের নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।
গতকাল বুধবার (৮ জুলাই) বিকালে এই সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দরা কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি, ব্যাংকের অর্গানোগ্রাম পুনর্গঠন এবং অন্যান্য যৌক্তিক দাবি-দাওয়া ব্যবস্থাপনা পরিচালকের নিকট তুলে ধরেন।
এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: মজিবর রহমান অত্যন্ত আন্তরিকতার সাথে নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং উত্থাপিত দাবি দাওয়াগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
আলোচনা শেষে জনতা ব্যাংক পিএলসি ইউনিট ‘জিয়া পরিষদ’ এর সভাপতি সাইফুল আবেদীন সেলিম বলেন, ব্যংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: মজিবর রহমান স্যার অত্যান্ত আন্তরিকতার সহিত নবগঠিত জিয়া পরিষদ, জনতা ব্যাংক ইউনিটের সকল নেতৃবৃন্দকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন একইসাথে তিনি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট সকল দাবি দাওয়াগুলো দ্রুত বাস্তবায়নে আশ্বাসও দিয়েছেন ।
সাইফুল আবেদীন সেলিম আশা প্রকাশ করেন ভবিষ্যতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা কর্মচারী ও নেতৃবৃন্দের মধ্যে গঠনমূলক আলোচনা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনতা ব্যাংকের সম্মান আরও বৃদ্ধি পাবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জিয়া পরিষদ, জনতা ব্যাংক পিএলসি ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম (শিপার), জাহাঙ্গীর আলম সুজন ও সাংগঠনিক সম্পাদক মো: রাসেল তালুকদারসহ প্রমুখ ।
উল্লেখ্য, গত ০১-০৪-২০২৬ তারিখে জিয়া পরিষদ, জনতা ব্যাংক পিএলসি ইউনিটের ১২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো: আব্দুল লতিফ ও মহাসচিব প্রফেসর ড. মো: এমতাজ হোসেন।
গিয়াসউদ্দিন/জিপিনিউজ/২৬

Oplus_131072
Leave a Reply