1. info@gpnews24.com : admi2017 :
  2. gias.daffodil@gmail.com : Gias Ahmed : Gias Ahmed
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

মায়ামির জয়ে দুই গোল করে রেকর্ড গড়লেন মেসি

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৪ বার
মায়ামির জয়ে দুই গোল করে রেকর্ড গড়লেন মেসি

বুধবার জোড়া গোল করে লিগস কাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন লিওনেল মেসি। তার দল ইন্টার মায়ামি নিজেদের মাঠে ২০২৬ আসরের গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে এ্যাথলেটিতকো সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে।

ফ্লোরিডার ক্লাবে যোগ দেওয়ার প্রথম কয়েক সপ্তাহেই ২০২৩ সালের লিগস কাপের শিরোপা জয়ে অবদান রাখেন মেসি। মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর লিগা এমএক্সের দলগুলোর অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় নিজের গোলসংখ্যা বাড়িয়ে রেকর্ড ১৪-তে নিয়ে গেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

চতুর্থ মিনিটে ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় সান লুইস। সাত মিনিট পর মেসি গোল করে মায়ামিকে সমতায় ফেরান। ২৬ মিনিটে ভেনেজুয়েলার মিডফিল্ডার তেলাসকো সেগোভিয়ার গোলে এগিয়ে যায় মায়ামি।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আবারও গোল করেন মেসি। এরপর যোগ করা সময়ের একেবারে শেষ দিকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিকায়েল গোল করে মায়ামির ব্যবধান ৪-১ করেন।

দ্বিতীয়ার্ধে রাফা ইয়োরেন্তে সান লুইসের হয়ে একটি সান্তনাসূচক গোল করেন।

বুধবার লিগস কাপের অন্য ম্যাচে ডালাস ২-০ গোলে কেরেতারোকে হারিয়েছে এবং ন্যাশভিলের মাঠে লিঁও ১-০ গোলে জয় পেয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © gpnews24
Theme Customized By BreakingNews